মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইফতারের আগ মুহূর্তে উপজেলার ঘরগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘরগাঁও গ্রামে কয়েকজন তরুণের মধ্যে ক্রিকেট খেলা চলাকালে খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় গুরুতর আহত হন এক যুবক। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভিডিও লিংক https://www.facebook.com/share/v/1BDPimNRV3/