
শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল প্রতিনিধি :"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি"এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত।
রবিবার(১২ জুলাই)সকাল ১২ ঘটিকায় শ্রীমঙ্গল কৃষি অফিস হলরুমে এ বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কালিঘাট ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ কামাল মিয়া সঞ্চালনায় ও শ্রীমঙ্গল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদা আক্তারের সভাপতিত্বে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনাসভায় উপস্থিত ছিলেন,ডাঃ মঈনউদ্দিন আহমেদন মামুন UHO এর প্রতিনিধি ও মেডিকেল অফিসার(হোমিওপ্যাথিক)উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমেদ,
বক্তব্য রাখেন,পরিবার পরিকল্পনা পরিদর্শক তোফায়েল আহমদ,কালাপুর ইউনিয়ন,SACMO তারিক মোঃ ইকবাল প্রমুখ।
বিশ্ব জনসংখ্যা দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে'খ' ইউনিট রাজঘাট, ইউনিয়ন,শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা অনামিকা পাল সাতগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র,শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সাতগাঁও ইউনিয়ন,শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ কালিঘাট ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক রোকন নায়েক রাজঘাট ইউনিয়ন,শ্রেষ্ঠ এসএসিএমও (SACMO) তারিক মুঃ ইকবাল আশিদ্রোন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।