• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যা মামলায় দুই আসামি আটক শ্রীমঙ্গলে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন চাকরি দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী, বয়স ৩৫ হলেও আবেদন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে উড়ছিল জাতীয় পতাকা, অবমাননার অভিযোগ দিরাইয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত: সচেতনতায় জোর, নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা সহ ৯ আসামী গ্রেফতার কমলগঞ্জে মুসলিম মনিপুরী শিক্ষার্থীদের কে বিএমইটি বৃত্তি ও নগদ অর্থ প্রদান ঈদুল ফিতরে লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড় শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যা মামলায় দুই আসামি আটক

রিপোটার : / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

রুবেল আহমদ, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার আলোচিত জুনায়েদ হত্যা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন তথ্য বিশ্লেষণের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার সাথে জড়িত মোঃ মারুফ (২৪) ও মোঃ জুয়েল মিয়া (২৭) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের বাসিন্দা।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে ভুনবীর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিম জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। তবে মামলার তদন্তের স্বার্থে অন্যান্য তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না।
উল্লেখ্য, নিহত জুনায়েদের মা ইয়ারুন নেছার অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল থানায় মামলা নম্বর ২৪, তারিখ ৩১ মার্চ ২০২৬, বাংলাদেশ পেনাল কোডের ৩০২, ২০১ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আলোচিত এই হত্যাকাণ্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা স্থানীয়দের।


আরো সংবাদ পড়ুন...