• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে মুসলিম মনিপুরী শিক্ষার্থীদের কে বিএমইটি বৃত্তি ও নগদ অর্থ প্রদান

রিপোটার : / ৩০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

আসহাবুজ্জামান শাওন কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: 
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)’র আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিএমইটি বৃত্তি নগদ অর্থ ও পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ ) দুপুর ১ টায়  উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী মো. আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল ইসলাম।
 সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব কবি মোস্তফা মোর্শেদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যাপক রাফি আহমেদ।
শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান,প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো. কাইয়ুম উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্ণেল (অবঃ) সালেহ আহমেদ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, বিএমইটির সাধারণ সম্পাদক শিক্ষক মো. কামাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি শিক্ষক সাহাজ উদ্দিন, সহ সভাপতি  আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, শিক্ষানুরাগী সমাজসেবক হাজী আব্দুস সালাম,বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তাসনিয়া আহমেদ প্রমুখ।
উল্লেখ্য ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) ২০০১ সাল থেকে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। অনুষ্টানে ৫ম ও ১০ শ্রেণির ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও বৃত্তিবাবদ নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও এডুকেশন ট্রাস্টের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...