• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় বিপন্ন মুখপোড়া হনুমানের মৃত্যু শ্রীমঙ্গলে বিষধর পদ্ম গোখরো সাপের ছোবল থেকে রক্ষা পেল চা শ্রমিক

কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ।

রিপোটার : / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

  • কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ।

নিজস্ব প্রতিবেদক :মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা বন ক্যাম্পের পরিত্যক্ত ও খালি জায়গায় পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
শুক্রবার(১৮ সেপ্টেম্বর)সকাল ১১টায় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার (সোয়ান)-এর উদ্যোগে এ চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চারা রোপণ কর্মসূচিতে আমলকি, বহেরা, হরতকি, শিমুল, কাঁঠালসহ বিভিন্ন দেশীয় ও পরিবেশবান্ধব প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বিরল প্রজাতির বুদ্ধ নারকেল গাছের চারাও রোপণ করা হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.আবুল হোসেন,কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান শাওন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী মো. নাজুল হক, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব ও সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার (সোয়ান)এর সিনিয়র সহ-সভাপতি রুবেল আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার (সোয়ান)-এর সহ-সভাপতি আহমেদুজ্জামান আলম, সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার (সোয়ান)এর সাধারন সম্পাদক মোঃ আহাদ মিয়া,লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমেনা বেগমসহ (সোয়ান)মৌলভীবাজার ইউনিটের সদস্যরা।
আয়োজকরা জানান, লাউয়াছড়া বন ও এর আশপাশের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি দেশীয় প্রজাতির গাছের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বন ও প্রকৃতি সংরক্ষণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এদিকে,বাঘমারা ক্যাম্পের চারা রোপণ করা স্থানটি শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের পাশে হওয়ায় গরু-ছাগলের হাত থেকে চারাগুলো রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। চারা রোপণের পর প্রতিটি চারার পাশে বাঁশের খুঁটি স্থাপন করে নেট দিয়ে গোলাকার বেড়া দেওয়া হয়। এতে চারাগুলো নিরাপদে বেড়ে ওঠার সুযোগ পাবে বলে আশা করছেন আয়োজকরা।


আরো সংবাদ পড়ুন...