নিজস্ব প্রতিবেদক শ্রীমঙ্গল :মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস, দেশব্যাপী জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শাপলাবাগ এলাকা থেকে তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশিদুল হাসান মাস্টার এবং মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আশিদ্রোন ইউনিয়ন বিএনপির সভাপতি মো.শাহাবুদ্দিন,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, আজির উদ্দিন, মুহিত, যুবদল নেতা হেলাল উদ্দিন কালা, মো. শাকির মিয়া, রাজিব, মো. ওয়াইদ মিয়া, ফখরুল ইসলাম, মো. নাবিল, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, জুম্মন, জাকির হোসেন, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়া, ছাত্রদল নেতা রুহিন আহমেদ, মো. জুবের আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।