• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে বিএনপির তিন শতাধিক মোটরসাইকেলের বিক্ষোভ ফেঞ্চুগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার, গাজীপুর বনে অবমুক্ত শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল, চতুর্থবার সম্পাদক মিছির আলী শ্রীমঙ্গলে ছেলেকে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগে বাবার সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রচারণায় এগিয়ে মোহাম্মদ আলী শ্রীমঙ্গলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাচাংয়ে রাত জেগে ফসল পাহারা দিচ্ছেন কৃষক, বন্য শুকর ও বানরের তাণ্ডবে দিশেহারা কমলগঞ্জের চাষিরা শ্রীমঙ্গলে কর্মকাণ্ড নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ ও নৈরাজ্যর প্রতিবাদে ছাত্রদলের মিছিল। শ্রীমঙ্গলে রিসোর্টে অবস্থান শেষে বের হওয়ার পথে হাসিবের ওপর হামলা ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ

শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রচারণায় এগিয়ে মোহাম্মদ আলী

রিপোটার : / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রচারণায় এগিয়ে মোহাম্মদ আলী

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১২২৩) অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে পরিবহন শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এ নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আলী। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তার পক্ষে প্রচার-প্রচারণা ও গণসংযোগ জোরদার হয়েছে। স্থানীয় পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিকদের পাশে থাকা এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকার কারণে তিনি ভোটারদের মধ্যে ভালো সমর্থন পাচ্ছেন।

সভাপতি প্রার্থী মোহাম্মদ আলী বলেন, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। তিনি আগামী ১৫ নভেম্বর ছাতা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় জমে উঠেছে শ্রীমঙ্গলের পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনী মাঠ।


আরো সংবাদ পড়ুন...