• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে বিএনপির তিন শতাধিক মোটরসাইকেলের বিক্ষোভ ফেঞ্চুগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার, গাজীপুর বনে অবমুক্ত শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল, চতুর্থবার সম্পাদক মিছির আলী শ্রীমঙ্গলে ছেলেকে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগে বাবার সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রচারণায় এগিয়ে মোহাম্মদ আলী শ্রীমঙ্গলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাচাংয়ে রাত জেগে ফসল পাহারা দিচ্ছেন কৃষক, বন্য শুকর ও বানরের তাণ্ডবে দিশেহারা কমলগঞ্জের চাষিরা শ্রীমঙ্গলে কর্মকাণ্ড নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ ও নৈরাজ্যর প্রতিবাদে ছাত্রদলের মিছিল। শ্রীমঙ্গলে রিসোর্টে অবস্থান শেষে বের হওয়ার পথে হাসিবের ওপর হামলা ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ

শ্রীমঙ্গলে রিসোর্টে অবস্থান শেষে বের হওয়ার পথে হাসিবের ওপর হামলা

রিপোটার : / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল-ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার একটি রিসোর্টের গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তির সাবেক এক নেতা।

জানা গেছে, গত ৮ নভেম্বর শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ওঠেন হাসিব আল-ইসলাম। মঙ্গলবার তাঁর রিসোর্ট থেকে চেকআউট করার কথা ছিল। তবে চেকআউটের আগেই সকালে রিসোর্টের বাইরে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

রিসোর্টের ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসিব আল-ইসলাম একজন নারীকে সঙ্গে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে ওঠেন। তাঁরা রিসোর্টের ১১৮ নম্বর কক্ষের ‘অগ্নিবীণা’ ইউনিটে অবস্থান করছিলেন।

তিনি আরও জানান, হামলার ঘটনার পর আত্মরক্ষার জন্য হাসিব আত্মগোপনে চলে গেছেন।

এদিকে, হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারীর সঙ্গে অটোরিকশায় কোথাও যাচ্ছিলেন হাসিব। পথে দুর্বৃত্তরা অটোরিকশাটির গতিরোধ করে তাঁর ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালিয়ে যান তিনি।

ভিডিওতে হামলাকারীদের একজনকে হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দিতে শোনা যায়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।

জাতীয় ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল-ইসলামের ওপর মৌলভীবাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলায় হাসিব আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাননি বলে জানা গেছে। হামলার কারণ ও জড়িতদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র : বার্তা বাজার


আরো সংবাদ পড়ুন...