রুবেল আহমেদ শ্রীমঙ্গল : মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি. নং চট-১২২৩) অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন (দুলাল) এবং সাধারণ সম্পাদক পদে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন মিছির আলী।রোববার (১৫ নভেম্বর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়।সভাপতি পদে চেয়ার প্রতীকে দেলোয়ার হোসেন দুলাল ১ হাজার ৫৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম হাসান টুলু আনারস প্রতীকে পান ২১০ ভোট।অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ৫০৯ ভোট পেয়ে জয়ী হন মিছির আলী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইছুব মিয়া ফুটবল প্রতীকে পান ৪৬৩ ভোট।সভাপতি পদে বড় ব্যবধানে জয় পেলেও সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন মিছির আলী।