• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক

রিপোটার : / ৯১৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে মদ পান করে দুই নারীকে ইভটিজিং করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে আটক করতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও বাধা দেওয়ার ঘটনাও ঘটে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় দুই নারীকে উত্ত্যক্ত (ইভটিজিং) করছিলেন। বিষয়টি ৯৯৯  পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করার চেষ্টা করে। এ সময় তিনি পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ সময় পর রাত প্রায় ১০টার দিকে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে কমলগঞ্জ থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক ব্যাক্তি হলেন দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার রফিক মিয়ার ছেলে  নাম মোঃ সজল মিয়া,
আটক ব্যক্তির বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে কমলগঞ্জ থানার পুলিশের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।


আরো সংবাদ পড়ুন...