• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

কমলগঞ্জে চা বাগানে গাছ কাটার সময় যুবকের রহস্যজনক মৃ*ত্যু,মায়ের আহাজারি

রিপোটার : / ৬৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মোঃ আহাদ মিয়া,মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগানে গাছ কাটার সময় হেলন মিয়া (৩৯) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সেহরির সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোমন মিয়া নামে আরও একজন আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেহরির সময় ৫/৬ জনের একটি সংঘবদ্ধ দল চা বাগানের খেলার মাঠ ও মন্দিরসংলগ্ন লেকের ধারে একটি আকাশমনি গাছ কাটছিল। গাছটি কেটে ফেলার সময় বিকট শব্দে লেকে পড়ে যায়। শব্দ শুনে বাগানের নাইট চৌকিদাররা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে বাগান ব্যবস্থাপকের কাছে নিয়ে যান।এর কিছুক্ষণ পর খবর পাওয়া যায়, কাছের একটি বাড়ির পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তি হেলন মিয়া বলে শনাক্ত করা হয়।চা বাগানটির মালিক মৌলভীবাজার জেলা বিএনপির  সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু। তিনি সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাগান কর্তৃপক্ষের বরাতে পুলিশ জানায়, গাছ কাটার সময় ধাওয়া খেয়ে পালাতে গিয়ে হেলন মিয়ার স্ট্রোক হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে চা বাগানের ব্যবস্থাপক প্রশান্ত কুমার সাংবাদিকদের বলেন, সেহরির পর ঘুমাচ্ছিলাম। চৌকিদাররা এসে জানায়, রাস্তার পাশে গাছ কাটার অপরাধে একজনকে ধরা হয়েছে, বাকিরা পালিয়েছে। আমি তাকে অফিসে এনে রাখার কথা বলি। পরে তারা জানায়, একজন মারা গেছে। পরে জানতে পারি, গাছটি আমাদের নয়, এটি সরকারি গাছ। তাই লিখিত রেখে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।”
তবে আটক ব্যক্তিকে কেন ছেড়ে দেওয়া হলো এ প্রশ্নের সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। পুলিশের কাছে দেওয়া বক্তব্যের সঙ্গে বাগান কর্মকর্তার বক্তব্যে অসঙ্গতি রয়েছে বলেও জানা গেছে।
নিহতের পরিবারের দাবি, হেলন মিয়াকে গাছ চুরির অভিযোগে আটক করে ঘটনাস্থলেই হত্যা করা হয়েছে। পরে তার মরদেহ টেনে বাগানের মাঠের পাশে ফেলে রাখা হয়। সরেজমিনে মরদেহ টেনে নেওয়ার আলামত পাওয়া গেছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. গোলাম মোস্তফা বলেন, “প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে দৌড়ে পালানোর সময় স্ট্রোক করে মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


আরো সংবাদ পড়ুন...