• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে বিএনপির তিন শতাধিক মোটরসাইকেলের বিক্ষোভ ফেঞ্চুগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার, গাজীপুর বনে অবমুক্ত শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল, চতুর্থবার সম্পাদক মিছির আলী শ্রীমঙ্গলে ছেলেকে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগে বাবার সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রচারণায় এগিয়ে মোহাম্মদ আলী শ্রীমঙ্গলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাচাংয়ে রাত জেগে ফসল পাহারা দিচ্ছেন কৃষক, বন্য শুকর ও বানরের তাণ্ডবে দিশেহারা কমলগঞ্জের চাষিরা শ্রীমঙ্গলে কর্মকাণ্ড নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ ও নৈরাজ্যর প্রতিবাদে ছাত্রদলের মিছিল। শ্রীমঙ্গলে রিসোর্টে অবস্থান শেষে বের হওয়ার পথে হাসিবের ওপর হামলা ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ

শ্রীমঙ্গলে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রিপোটার : / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি

রুবেল আহমেদ শ্রীমঙ্গল :মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহির (এহসানুল হক)সহ সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন। সঞ্চালনা করেন সদস্য সচিব রুবেল আহমেদ।

সমাবেশে বক্তব্য দেন দেশ রূপান্তরের মৌলভীবাজার প্রতিনিধি ইসমাইল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক আবুজার বাবলা ও কাওছার ইকবাল, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

বক্তারা বলেন, জনস্বার্থে অনিয়ম ও দুর্নীতির তথ্য-প্রমাণভিত্তিক সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সংবাদ প্রকাশের কারণে মামলা ও হয়রানির ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। এতে গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের জানার অধিকার বাধাগ্রস্ত হতে পারে।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে গত ২৫ অক্টোবর সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয় বলে জানা গেছে।

সমাবেশ থেকে সাংবাদিক এহসানুল হকসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ঘটনার স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার দাবি জানানো হয়।


আরো সংবাদ পড়ুন...