• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

দিরাইয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত: সচেতনতায় জোর, নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান

রিপোটার : / ২৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সুনামগঞ্জের দিরাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস। ‘দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে আমরাই পারবো যক্ষ্মা নির্মূল করতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (SMC)-এর অর্থায়নে সীমান্তিক কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রামের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যক্ষ্মা রোগ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই উপজেলা সুপারভাইজার মো. শামসুর রাজা চৌধুরী। সভায় বক্তব্য দেন কমিউনিটি মোবিলাইজার বসনা রায় এবং গোল্ড স্টার মেম্বার সুমী সুত্রধর।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, যক্ষ্মা একটি নিরাময়যোগ্য রোগ। সঠিক নিয়মে এবং নির্ধারিত সময় অনুযায়ী ওষুধ সেবন করলে আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। তারা যক্ষ্মা রোগ নিয়ে অযথা ভীত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় যক্ষ্মার লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি রোগ শনাক্তের পর দ্রুত চিকিৎসা গ্রহণ এবং নিয়মিত ওষুধ সেবনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত বক্তারা আরও বলেন, যক্ষ্মা নির্মূলে সরকারের পাশাপাশি জনগণের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


আরো সংবাদ পড়ুন...