• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা, খোয়ালেন ৮ লাখ টাকা কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘শজিবু চৈরাউবা’ উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদী, গায়ে নতুন পোশাক, ঈদের আনন্দ ছড়ালেন এমপি মুজিব বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ শহীদ সুদেষ্ণা সিংহ: মাতৃভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগের স্মরণ শ্রীমঙ্গলে মাসব্যাপী ক্বিরাত প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ভিপি মিজান ২৮ দিনে ৮.৪ মিলিয়ন ভিউ: পাঠকদের ভালোবাসায় এগিয়ে চলছে শ্রীমঙ্গল টাইমস শ্রীমঙ্গলে জমির দখল ঠেকাতে প্রশাসনিক হস্তক্ষেপ দাবী

কমলগঞ্জে আনজুমানে আল ইসলাহ পৌর শাখার উদ্যোগে পবিত্র বদর দিবস উদযাপন

রিপোটার : / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মোঃ মোজাহিদ আজমীঃ মৌলভীবাজারের কমলগঞ্জে আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর শাখার উদ্যোগে পবিত্র বদর দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।শনিবার (১৭ রমাদান) দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।কর্মসূচির প্রথম পর্বে সকাল সাড়ে ১২টায় কমলগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে বড়গাছ জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।দ্বিতীয় পর্বে বড়গাছ জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ইউনিটের সভাপতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমী এবং অনুষ্ঠান পরিচালনা করেন পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহ মোহাম্মদ আবদুল জলিল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান।বক্তারা তাঁদের বক্তব্যে বদর যুদ্ধের তাৎপর্য, সাহাবায়ে কেরামের ত্যাগ ও ইসলামের ইতিহাসে বদর দিবসের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীগণকে “আসহাবে বদর” বলা হয় এবং ইসলামে তাঁদের মর্যাদা অত্যন্ত উচ্চ। এই বিজয়ের মাধ্যমে মুসলমানদের শক্তি বৃদ্ধি পায় এবং ইসলাম সুপ্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হয়। বদর দিবস মুসলমানদের জন্য ঈমান, ত্যাগ, সাহস এবং আল্লাহর উপর অটল ভরসার এক উজ্জ্বল শিক্ষা।অনুষ্ঠানে আলেম-উলামা, দারুল কেরাতের বিভিন্ন সেন্টারের ক্বারী সাহেবগণ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্বারী মাওলানা মনিরুজ্জামান, ক্বারী মোহাম্মদ তৌফিক এলাহি, ক্বারী মুহাম্মদ মিলাদুন রহমান, ক্বারী মুহাম্মদ আজাদুর রহমান শাফী, ক্বারী হাফিজ আবদুল হাবিব ইমাদ, ক্বারী খালেদ আহমদ, ক্বারী আজহার আহমদ প্রমুখ।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বড়গাছ জামে মসজিদ শাখার প্রধান ক্বারী মাওলানা হুসাইন আহমদ।


আরো সংবাদ পড়ুন...