• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শহীদ সুদেষ্ণা সিংহ: মাতৃভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগের স্মরণ

রিপোটার : / ২৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্র প্রতিনিধি : মাতৃভাষার মর্যাদা ও স্বীকৃতির দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রাণ উৎসর্গকারী ভাষাসৈনিক শহীদ সুদেষ্ণা সিংহকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে ১৯৯৬ সালের ১৬ মার্চ ভারতের আসামের বরাক উপত্যকায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
সেই মিছিলে অংশ নেওয়া ভাষা আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন ভাষাসৈনিক সুদেষ্ণা সিংহ। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর এই আত্মত্যাগ ভাষাপ্রেমী মানুষের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে।

 

শহীদ সুদেষ্ণা সিংহ

ভাষার অধিকার আদায়ের আন্দোলনে সুদেষ্ণা সিংহের আত্মদান আজও বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাভাষী মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। প্রতিবছর এই দিনে ভাষাপ্রেমীরা তাঁর আত্মত্যাগকে স্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মাতৃভাষার জন্য তাঁর এই মহান আত্মত্যাগ ও স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। পৃথিবীর সকল মাতৃভাষা চিরজীবী হোক এই প্রত্যাশাই সকলের।


আরো সংবাদ পড়ুন...