• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ভিপি মিজান

রিপোটার : / ৩১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নিউজ ডেস্ক : মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য ভিপি মিজানুর রহমান। তিনি বর্তমানে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।জানা যায়, সরকার কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি জেলা পরিষদের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি করবেন।ভিপি মিজানুর রহমান দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার এ নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।


আরো সংবাদ পড়ুন...