• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে বিষধর খৈয়া গোখরো সাপ উদ্ধার কালবৈশাখী ঝড় ও বন্যায় কমলগঞ্জের আদমপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফসলি জমি ও বসতবাড়ি বিধ্বস্ত শ্রীমঙ্গলে ফজরের নামাজ চলাকালে এক বৃদ্ধাকে হত্যা, যুবক আটক লাউয়াছড়ায় সড়ক অবরুদ্ধ: যানজটে আটকে ট্রেন মিস পর্যটকের শ্রীমঙ্গলে একটু বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে,পশ্চিম ভাড়াউড়া গ্রাম। শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। আধুনিকতার বাইরে ফুলবাড়ি চা বাগান, ভরসা এখন কুপিবাতি শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত শ্রীমঙ্গল-কমলগঞ্জ, তিন দিন ধরে বিদ্যুৎহীন অধিকাংশ এলাকা উৎসবমুখর পরিবেশে কমলগঞ্জে নতুন সাপ্তাহিক পত্রিকার উদ্বোধন

কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘শজিবু চৈরাউবা’ উদ্বোধন

রিপোটার : / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে মণিপুরীদের নববর্ষ উৎসব (‘শজিবু চৈরাউবা’ ৩৪২৪) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের হোমেরজান গ্রামের মাঠে জাতীয় পতাকা ও নিজস্ব পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে ‘শজিবু চেরাউবা’ ৩৪২৪ এর শুভ উদ্বোধন করেন ‘শজিবু চেরাউবা’ ৩৪২৪ এর উদযাপন কমিটির আহ্বায়ক অবুজম মনিভদ্র। পরে উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক এর নেতৃত্বে ঐতিহ্যবাহী পোশাক ও উপকরণ নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে উৎসবস্থলে এসে শেষ হয়। এছাড়া দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে রয়েছে,   শারোই খাঙবা, কড়ি খেলা, মধ্যাহ্নভোজ, আলোচনা অনুষ্ঠান, থাবল চোংবা ও নৈশভোজ।
সন্ধ্যায় উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান। উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক অবুজম মনিভদ্র এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল আউয়াল,   মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত সিংহ, একডো এর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: দুরুদ আহমেদ।
উল্লেখ্য, ঐতিহাসিক তথ্য অনুযায়ী, মণিপুরীদের নিজস্ব একটি বর্ষগণনারীতি  রয়েছে। ‘মালিয়াকুম’ নামের এই চান্দ্রবর্ষের হিসেবে ৩৪২৪ তম বর্ষ আজ ১৯ মার্চ শুরু হলো।


আরো সংবাদ পড়ুন...