• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা, খোয়ালেন ৮ লাখ টাকা কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘শজিবু চৈরাউবা’ উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদী, গায়ে নতুন পোশাক, ঈদের আনন্দ ছড়ালেন এমপি মুজিব বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ শহীদ সুদেষ্ণা সিংহ: মাতৃভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগের স্মরণ শ্রীমঙ্গলে মাসব্যাপী ক্বিরাত প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ভিপি মিজান ২৮ দিনে ৮.৪ মিলিয়ন ভিউ: পাঠকদের ভালোবাসায় এগিয়ে চলছে শ্রীমঙ্গল টাইমস শ্রীমঙ্গলে জমির দখল ঠেকাতে প্রশাসনিক হস্তক্ষেপ দাবী

কমলগঞ্জে আলীনগর চা বাগানে ফাগুয়া উৎসব উদযাপন, বসন্তের রঙে মাতলেন শ্রমিকরা

রিপোটার : / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার, কমলগঞ্জ:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান-এ দোল পূর্ণিমা উপলক্ষে ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১টায় সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার অনুরুদ্ধ দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও চা বাগান কর্তৃপক্ষের প্রতিনিধিরা।
উৎসব উপলক্ষে বাগান এলাকায় বর্ণিল সাজসজ্জা করা হয়। ঝুমুর ও কাটি নাচসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। চা শ্রমিকরা ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়ে আবির খেলায় মেতে ওঠেন। প্রধান অতিথি শ্রমিকদের সঙ্গে আবির খেলায় অংশ নিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
এ সময় তিনি চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। বক্তারা বলেন, ফাগুয়া উৎসব চা শ্রমিক সম্প্রদায়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ, যা তাদের সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।
উৎসব শেষে মিলনমেলা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে চা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বসন্তের রঙে রাঙা হয়ে ওঠে আলীনগর চা বাগান।


আরো সংবাদ পড়ুন...