• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা, খোয়ালেন ৮ লাখ টাকা কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘শজিবু চৈরাউবা’ উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদী, গায়ে নতুন পোশাক, ঈদের আনন্দ ছড়ালেন এমপি মুজিব বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ শহীদ সুদেষ্ণা সিংহ: মাতৃভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগের স্মরণ শ্রীমঙ্গলে মাসব্যাপী ক্বিরাত প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ভিপি মিজান ২৮ দিনে ৮.৪ মিলিয়ন ভিউ: পাঠকদের ভালোবাসায় এগিয়ে চলছে শ্রীমঙ্গল টাইমস শ্রীমঙ্গলে জমির দখল ঠেকাতে প্রশাসনিক হস্তক্ষেপ দাবী

কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি / ২৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,কমলগঞ্জ – শ্রীমঙ্গলের সড়ক দিয়েই যাচ্ছিলেন শাহাজান , যিনি সিএনজিতে ছিলেন। পথে একটি পিকাপ ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান।দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করেন। পরে সিলেটের ইবনে সিনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহত শাহজাহান কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব চিতলীয়া আমতলা গ্রামের মতলিব মিয়ার ছেলে।

আগামীকাল রবিবার সকাল ১১টায় পূর্ব চিতলীয়া আবুর বাড়ি কবরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।


আরো সংবাদ পড়ুন...