লাউয়াছড়া বনে যান্ত্রিক ত্রুটি: দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে কালনী এক্সপ্রেস
রিপোটার :
/ ২১৪
বার দেখা হয়েছে
প্রকাশিত :
শনিবার, ৭ মার্চ, ২০২৬
শেয়ার..
মোঃ আহাদ মিয়া, কমলগঞ্জ : ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেস মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় ধরে আটকা পড়ে আছে।
শনিবার (৭ মার্চ) রাত প্রায় ৯টার দিকে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ছেড়ে কমলগঞ্জের দিকে যাওয়ার পথে লাউয়াছড়া বনের মধ্যে হঠাৎ যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। এতে ট্রেনটি বনের মধ্যেই থেমে যায় এবং যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌড় প্রসাদ দাস পলাশ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেস যান্ত্রিক ত্রুটির কারণে লাউয়াছড়া বনের মধ্যে রাত ৯টা থেকে আটকে রয়েছে। সর্বশেষ রাত সাড়ে ১০টা পর্যন্ত যোগাযোগ করে তিনি জানান, ট্রেনটি ভানুগাছ স্টেশনে পৌঁছানোর কোনো খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, সিলেট-আখাউড়া রেলপথের লাউয়াছড়া বনাঞ্চলে এর আগেও একাধিকবার ট্রেনের যান্ত্রিক ত্রুটি, ইঞ্জিন বিকল এবং দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে প্রায়ই ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।