• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা, খোয়ালেন ৮ লাখ টাকা কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘শজিবু চৈরাউবা’ উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদী, গায়ে নতুন পোশাক, ঈদের আনন্দ ছড়ালেন এমপি মুজিব বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ শহীদ সুদেষ্ণা সিংহ: মাতৃভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগের স্মরণ শ্রীমঙ্গলে মাসব্যাপী ক্বিরাত প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ভিপি মিজান ২৮ দিনে ৮.৪ মিলিয়ন ভিউ: পাঠকদের ভালোবাসায় এগিয়ে চলছে শ্রীমঙ্গল টাইমস শ্রীমঙ্গলে জমির দখল ঠেকাতে প্রশাসনিক হস্তক্ষেপ দাবী

শ্রীমঙ্গলে এক জমি দুই দফা বিক্রির অভিযোগ

রিপোটার : / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

রুবেল আহমদ, শ্রীমঙ্গল  : শ্রীমঙ্গলে এক জমি দুই ব্যক্তির কাছে বিক্রির অভিযোগ উঠেছে। এনিয়ে এক ক্রেতা সংবাদ সম্মেলন করে অপর ক্রেতার বিরুদ্ধে জমি দখল নেয়ার চেষ্টার অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ)  দুপুরে  জমির ক্রেতা ও শহরতলীর উত্তর সুর এলকার বাসিন্দা   ফারুক আহমেদ এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় ইন্দ্রু মোহন শব্দ কর নামে এক ব্যক্তি ২২/১/১৯৭৬ ইং তারিখে উত্তরসূর মৌজায় আর, এস – ৭৭৫ খতিয়ানে ৫৮২৩ নং দাগে  ১০ শতাংশ জমি নিলুফার হায়দার নামে এক নারীর কাছে বিক্রি করেন। যার দলিন নং ২২২/৭৬। ইন্দ্রু মোহন শব্দ কর পরদিন ২৩/১/১৯৭৬ ইং তারিখে একই জায়গা আবার তার ছেলে রমেশ শব্দ কর এর নিকট দলিল সম্পাদন করে দেন বলে জানতে পেরেছি।
তিনি বলেন, গত ২৩/০৪/১৯৯৮ইং
জমির মালিক নিলুফা হায়দারের নিকট থেকে উক্ত ভূমি ক্রয় করে নামজারী সংশোধন পূর্বক খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছি। বিগত ১১/১০/২০২৫ইং তারিখে জমির বাউন্ডারি দেয়াল করার সময় প্রতিবেশী দোলন মিয়া দেয়াল নির্মাণে আপত্তি জানিয়ে এই জমির মালিকানা দাবী করেন। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি হলে
 শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও  স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েক দফা শালিসি বৈঠকে বসেন। বৈঠকে  জমির অপর মালিকানা দাবীদার দোলন মিয়াও একটি দলিল উপস্থাপন করেন। ওই দলিল বিশ্লেষণ করে দেখা যায় ১৯৯৮ সালে নিলুফার হায়দার এর কাছ থেকে আমি  (ফারুক আহমেদ) জমি ক্রয় করার কয়েক বছর পরে দোলন মিয়ার কাছে একই জমি দ্বিতীয় দফা বিক্রি করা হয়।
ফারুক আহমেদ বলেন, যেহেতু আমি আগে জমি খরিদ করে নামজারি খাজনা পরিশোধ পুর্বক ভোগ দখল করে আসছি,  তাই শালিস বৈঠকে আমার দাবীর পক্ষে রায় প্রদান করেন।
এমতাবস্থায় গত ৯ মার্চ  জমিতে টিনের বেড়া দিলে দোলন মিয়া ও তার লোকজন বিকালেই টিনের বেড়া ভেঙ্গে ফেলে। এনিয়ে  শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করি। ফারুক আহমেদ অভিযোগ করেন থানায় অভিযোগ করার পর থেকে প্রতিপক্ষ  ফেসবুকের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মশিউর রহমান রিপন এবং যুবদল নেতা মুহি উদ্দিন ঝাড়ুর নেতৃত্বে একদল সন্ত্রাসী  হামলা,  ভয়ভীতির  মিথ্যা ও অসত্য প্রচারনা চালায়। যা  সম্পুর্ন ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। কারণ যুবদল নেতা মুহি উদ্দিন ঝাড়ুর এ ঘটনার সাথে কখনো সম্পৃক্ত ছিলেন না


আরো সংবাদ পড়ুন...