• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা, খোয়ালেন ৮ লাখ টাকা কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘শজিবু চৈরাউবা’ উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদী, গায়ে নতুন পোশাক, ঈদের আনন্দ ছড়ালেন এমপি মুজিব বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ শহীদ সুদেষ্ণা সিংহ: মাতৃভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগের স্মরণ শ্রীমঙ্গলে মাসব্যাপী ক্বিরাত প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ভিপি মিজান ২৮ দিনে ৮.৪ মিলিয়ন ভিউ: পাঠকদের ভালোবাসায় এগিয়ে চলছে শ্রীমঙ্গল টাইমস শ্রীমঙ্গলে জমির দখল ঠেকাতে প্রশাসনিক হস্তক্ষেপ দাবী

শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ

রিপোটার : / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

এসকে দাস শ্রীমঙ্গল :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের অন্তর্গত উত্তরসুর এলাকায় শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন পরিদর্শন করেন সিলেটে নিযুক্ত অনিরুদ্ধ দাশ সহকারি হাই কমিশনার ভারত এবং রাজেশ ভাটিয়া সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা ) মন্দির পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ।
শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গলের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ, বিশিষ্ট চিকিৎসক ও সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী এবং বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য প্রমুখ।অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে অনিরুদ্ধ দাশ বলেন  “আজ আপনারা ভারতীয় হাই-কমিশন, সিলেট অফিসকে সম্মান জানিয়েছেন। সেই অফিসের মাধ্যমে ভারত ও বাংলাদেশ- এই দুই বন্ধু রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও আপনারা সম্মান জানিয়েছেন। আমি আশা করব, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুন্দরভাবে এগিয়ে যাবে। আজ এখানে এসে আপনাদের সঙ্গে আলাপ হচ্ছে, পারস্পরিক কথা হচ্ছে, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
মতবিনিময় সভায় প্রধান অতিথি অনিরুদ্ধ দাশ ও বিশেষ অতিথি রাজেশ ভাটিয়াকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। সভাটি পরিচালনা করেন সাংবাদিক এস কে দাশ সুমন। সভার শুরুতে এক মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। এতে নৃত্য পরিবেশন করেন শ্রীমঙ্গল নৃত্যাঙ্গন ও নাট্যবেদ নৃত্য নিকেতনের নৃত্যশিল্পীরা।


আরো সংবাদ পড়ুন...