• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা, খোয়ালেন ৮ লাখ টাকা কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘শজিবু চৈরাউবা’ উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদী, গায়ে নতুন পোশাক, ঈদের আনন্দ ছড়ালেন এমপি মুজিব বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ শহীদ সুদেষ্ণা সিংহ: মাতৃভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগের স্মরণ শ্রীমঙ্গলে মাসব্যাপী ক্বিরাত প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ভিপি মিজান ২৮ দিনে ৮.৪ মিলিয়ন ভিউ: পাঠকদের ভালোবাসায় এগিয়ে চলছে শ্রীমঙ্গল টাইমস শ্রীমঙ্গলে জমির দখল ঠেকাতে প্রশাসনিক হস্তক্ষেপ দাবী

সিলেটের শেওলা স্থলবন্দরে অবৈধ রুপি দিয়ে জ্বালানি কেনার চেষ্টা, ভারতীয় ট্রাক জব্দ

রিপোটার : / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নিউজ ডেস্ক :সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দরে অবৈধভাবে ভারতীয় মুদ্রা রুপি দিয়ে জ্বালানি তেল কেনার চেষ্টার অভিযোগে একটি ভারতীয় পাথরবাহী ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধীনস্থ শেওলা আইসিপি (ICP) দিয়ে ভারতের আসাম রাজ্য থেকে পাথর নিয়ে একটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। পাথর আনলোড করার পর ট্রাকটি ভারতে ফেরার পথে জ্বালানি সংকটে পড়ে।
এ সময় ট্রাকটির চালক শ্রী নিখিল দাস (৪৫) বাংলাদেশে অবস্থিত ‘নাদিয়া স্টোর’ নামের একটি দোকান থেকে ভারতীয় মুদ্রা রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টা করেন। বিষয়টি নজরে এলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করেন।
আটক চালক শ্রী নিখিল দাস ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার কালাইন থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত জলধার দাস।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ট্রাকচালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও ট্রাকটি বর্তমানে বিজিবির জিম্মায় রয়েছে।
বিজিবি আরও জানায়, সরাইল রিজিয়নের প্রত্যক্ষ নির্দেশনায় সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচারসহ যেকোনো ধরনের অবৈধ লেনদেন প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এর ফলে এ ধরনের অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।
সীমান্ত এলাকায় জ্বালানি তেলসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ লেনদেন রোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...