• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
দীর্ঘ বিরতির পর আবারও ভিটামিন-এ ক্যাম্পেইন: শ্রীমঙ্গল-কমলগঞ্জে ৬৭ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হচ্ছে ক্যাপসুল শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত। পর্যটন শিল্পের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশ ফুলের চারা রোপণ শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ অভিযোগ: ৬ নারী ও এক শিশুকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিলেন স্থানীয়রা কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান শ্রীমঙ্গলে নিষিদ্ধ চায়না জালে আবারও অজগর আটকা, ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশকর্মীদের শাহজালাল রাঃ মাজারের দানবাক্সে সিলগালা, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের কড়া পদক্ষেপ শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্সে থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে ডাঃজোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা, জিরা ও মাদক উদ্ধার

রিপোটার : / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে বড়লেখা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার করা হয়েছে। ৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান জানান, অভিযানে মোট ১০৮০ কেজি ভারতীয় চা পাতা, ৭০০ কেজি ভারতীয় জিরা এবং ৯২ বোতল ভারতীয় ওয়াইন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে আনা এসব পণ্য মজুদ করা হচ্ছিল। বিজিবির টহলদল ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত সামগ্রী বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান জোরদার করেছে।


আরো সংবাদ পড়ুন...