• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা কমলগঞ্জে যাত্রী ছাউনিতে রাখা সিএনজি অটোরিকশা চুরি, সামাজিক মাধ্যমে সন্দেহভাজনের ছবি ভাইরাল না ফেরার দেশে শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের কর্ণধার সিতেশ রঞ্জন দেব শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত।

সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস

রিপোটার : / ২৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সিলেট থেকে দেশের বিভিন্ন জেলা ও গুরুত্বপূর্ণ উপজেলায় যাত্রীসেবা আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নতুন টিকিট বুকিং কাউন্টার চালু করেছে। একই সঙ্গে সিলেট থেকে ১৮টি রুটে এসি, নন-এসি ও স্পেশাল চেয়ার কোচ বাস সার্ভিস পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুরে সিলেটের কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনালে আনুষ্ঠানিকভাবে নতুন টিকিট বুকিং কাউন্টারের উদ্বোধন করেন সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, যাত্রীদের আরামদায়ক, নিরাপদ ও মানসম্মত ভ্রমণ নিশ্চিত করতে বিআরটিসি উন্নত মানের এসি, নন-এসি ও স্পেশাল চেয়ার কোচ সার্ভিস পরিচালনা করছে। নতুন কাউন্টার চালুর ফলে যাত্রীরা সহজেই দেশের বিভিন্ন গন্তব্যের টিকিট সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিভাগীয় ম্যানেজার রেজাউল হক বলেন, নতুন কাউন্টার চালুর মাধ্যমে বিআরটিসির সেবার পরিধি আরও বিস্তৃত হয়েছে। যাত্রীদের সময় সাশ্রয়, সহজে টিকিট প্রাপ্তি এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও যাত্রীদের চাহিদা অনুযায়ী আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা চালু করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল, সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক, বিআরটিসির প্রশাসনিক কর্মকর্তা রুকনুজ্জামান, ট্রাফিক ইনচার্জ এনায়েতুল জাবের, মো. রেজাউর রহমান, কাউন্টারের পরিচালক দেলোয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, মালিক-শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য নুরুল আমিন, রুহুল আমিনসহ অন্যান্যরা।
বিআরটিসি সূত্রে জানা গেছে, নতুন কাউন্টার থেকে সিলেট-ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফরিদগঞ্জ, সরিষাবাড়ী, তারাকান্দা, মধুপুর, রায়পুর, ঘাটাইল, সোনাপুর, ভানুগাছ, কমলগঞ্জ, আজমিরীগঞ্জ, আদমপুর ও কুরমাসহ বিভিন্ন রুটে নিয়মিত বাস সার্ভিস পরিচালিত হবে।
বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা অগ্রিম টিকিট বুকিং এবং বাসের সময়সূচি জানতে কদমতলী বাস টার্মিনালে অবস্থিত বিআরটিসির নতুন কাউন্টারে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এছাড়া ০১৩৫০-৫৮৮১০৮ এবং ০১৬০৩-৮৮৬৫৫৯ নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে।


আরো সংবাদ পড়ুন...