• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মুসলিম মনিপুরী শিক্ষার্থীদের কে বিএমইটি বৃত্তি ও নগদ অর্থ প্রদান ঈদুল ফিতরে লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড় শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা, খোয়ালেন ৮ লাখ টাকা কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘শজিবু চৈরাউবা’ উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদী, গায়ে নতুন পোশাক, ঈদের আনন্দ ছড়ালেন এমপি মুজিব বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ শহীদ সুদেষ্ণা সিংহ: মাতৃভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগের স্মরণ শ্রীমঙ্গলে মাসব্যাপী ক্বিরাত প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ভিপি মিজান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কমলগঞ্জে জনসচেতনতামূলক উঠান বৈঠক

কমলপত্র ডেস্ক রিপোর্ট / ৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে কমলগঞ্জে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা এবং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।

বক্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে নির্বাচনী আচরণবিধি অনুসরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

উঠান বৈঠকে স্থানীয় ভোটার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...