• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত: সচেতনতায় জোর, নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা সহ ৯ আসামী গ্রেফতার কমলগঞ্জে মুসলিম মনিপুরী শিক্ষার্থীদের কে বিএমইটি বৃত্তি ও নগদ অর্থ প্রদান ঈদুল ফিতরে লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড় শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা, খোয়ালেন ৮ লাখ টাকা কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘শজিবু চৈরাউবা’ উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদী, গায়ে নতুন পোশাক, ঈদের আনন্দ ছড়ালেন এমপি মুজিব বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ শহীদ সুদেষ্ণা সিংহ: মাতৃভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগের স্মরণ

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট / ৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে তিনি নিজ বাসভবনে যান।

সেখানে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করে মাত্র পাঁচ মিনিট অবস্থান শেষে ৬টা ৫২ মিনিটে বাসভবন ত্যাগ করেন। পরে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তারেক রহমান।
সৌজন্য সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আরো সংবাদ পড়ুন...