• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মুসলিম মনিপুরী শিক্ষার্থীদের কে বিএমইটি বৃত্তি ও নগদ অর্থ প্রদান ঈদুল ফিতরে লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড় শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা, খোয়ালেন ৮ লাখ টাকা কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘শজিবু চৈরাউবা’ উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদী, গায়ে নতুন পোশাক, ঈদের আনন্দ ছড়ালেন এমপি মুজিব বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ শহীদ সুদেষ্ণা সিংহ: মাতৃভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগের স্মরণ শ্রীমঙ্গলে মাসব্যাপী ক্বিরাত প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ভিপি মিজান

মৌলভীবাজার–শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কে সিএনজি–পিকআপ সংঘর্ষে নিহত ৩

রিপোটার : / ২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

রুবেল আহমেদ :মৌলভীবাজার–শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের শেখবাড়ি মাদ্রাসা সংলগ্ন এলাকায় সিএনজি (অটোরিকশা) ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন।
রবিবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ সংবাদ পরিবেশন পর্যন্ত নিহতদের পূর্ণ পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তবে নিহতদের মধ্যে একজন সিএনজি চালক আলী নুর বলে জানা গেছে। তিনি কালেঙ্গা এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...