রুবেল আহম্মদ, প্রতিনিধিঃ শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানে শংকর টিলায় চা শ্রমিকরা ধানের শীষের বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) ভাইর জন্য প্রার্থনা করেন। চা শ্রমিকদের চাওয়া বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের কাছে তিনি যেন আমাদের এলাকায় একটি মন্ত্রণালয় দেন।
মৌলভীবাজার -৪(শ্রীমঙ্গল -কমলগঞ্জ)আসনে স্বাধীনতার পরবর্তী সময়ে এই বারই প্রথম বিপুল ভোটে ধানের শীষ নিয়ে বিজয়ী হয়েছেন।
সোমবার শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগান ঘুরে শ্রমিকদের সঙ্গে কথা হয়। ভাড়াউড়ার চা বাগানের নারী শ্রমিক মিনতি হাজরা বলেন, ‘হাজী মুজিব বহু বছর ধরে তাদের কাছে আসছেন। তাই এবার তাকে আমরা নিরাশ করিনি।’ তারা চান, তিনি সংসদে তাদের ন্যায্য অধিকারের কথা তুলে ধরবেন।
‘বিগত ১৭ বছর থেকে হাজী মুজিব জুলুমের শিকার হয়ে আসছেন। তার সততা, সরলতা আমাদের মুগ্ধ করেছে এবং হিন্দু কমিউনিটির প্রতি তার প্রদত্ত নিরাপত্তার কথা আমরা আমলে নিয়ে ধানের শীষে একচেটিয়া ভোট দেই এবারের নির্বাচনে।