• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের আগমন ঘিরে শ্রীমঙ্গলে প্রস্তুতি, চলছে সৌন্দর্যবর্ধনের কাজ শ্রীমঙ্গলে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরন শ্রীমঙ্গলে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৬ অনুষ্ঠিত। জুড়ীতে বজ্রপাতে ১৩টি গরু ও ১টি মহিষের মৃত্যু, নিঃস্ব চা শ্রমিক পরিবার সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিসিবি’র কাউন্সিলর শরফুর মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন,আহবায়ক সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল  শ্রীমঙ্গলে দোকানের সিন্দুকের নিচ থেকে উদ্ধার বিরল সবুজ ফণিমনসা সাপ কমলগঞ্জে বখাটের উত্ত্যক্ততায় বিষপান, এক সপ্তাহ পর স্কুলছাত্রীর মৃত্যু

তারেক রহমানের আগমন ঘিরে শ্রীমঙ্গলে প্রস্তুতি, চলছে সৌন্দর্যবর্ধনের কাজ

রিপোটার : / ২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬

তারেক রহমানের আগমন ঘিরে শ্রীমঙ্গলে প্রস্তুতি, চলছে সৌন্দর্যবর্ধনের কাজ

রুবেল আহমদ :আগামী ১৭ জুন বাংলাদেশের সবকারের মাননীয় প্রধানমন্ত্রী Tarique Rahman-এর শ্রীমঙ্গল আগমনকে কেন্দ্র করে পৌরসভাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। সম্ভাব্য অনুষ্ঠানস্থল হিসেবে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠকে প্রস্তুত করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে থাকা ব্যানার ও পোস্টার অপসারণ করা হচ্ছে। পাশাপাশি ভিক্টোরিয়া মাঠে মাটি ভরাট, রং করে নান্দনিক সাজসজ্জা এবং পরিবেশ উন্নয়নের নানা কাজ চলছে। অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সেদিন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৮৪ জন উপকারভোগীর মধ্যে এসব কার্ড বিতরণ করা হবে।
এ উপলক্ষে শুক্রবার সকালে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ও ঢাকা থেকে আগত বেল ইভেন্ট মেনেজমেন্ট এর দায়িত্বশীলরা ভিক্টোরিয়া হাইস্কুলের মাঠ পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জিয়াউর রহমান,এসিল্যান্ড মুহিবুল্লাহ আকন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ,উপজেলা বিএনপি’র আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী,পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন,
শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন,সদস্য সচিব রুবেল আহমদ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনুষ্ঠান সফল করতে মাঠ প্রস্তুতকরণ, সৌন্দর্যবর্ধন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।


আরো সংবাদ পড়ুন...