• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

প্রেমের টানে মৌলভীবাজারে চীনা তরুণী, শনিবার বিয়ে

আহাদ মিয়া / ২২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

রিপোর্টার আহাদ মিয়া: প্রেমের টানে সুদূর চীন থেকে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছুটে এসেছেন সাংহাইয়ের বাসিন্দা ক্রিস হুই নামের এক চীনা নাগরিক। আগামীকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) তারা বিয়ের পিঁড়িতে বসবেন। এ উপলক্ষে উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামে বরের পুরো বাড়ি সাজানো হয়েছে বর্ণিল আয়োজনে।
গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারে করে ক্রিস হুইকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন প্রেমিক সুকান্ত সেন। হেলিকপ্টারে আগমনকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, বিদেশি তরুণীর সঙ্গে প্রতিবেশী ছেলের বিয়ে—এমন খবর ছড়িয়ে পড়লে বর-কনেকে একনজর দেখতে গ্রামের অনেকে ভিড় করেন।
সুকান্ত সেন টিকরপাড়া গ্রামের সেন বাড়ির প্রয়াত স্বপন কুমার সেন ও শিল্পী রানি সেনের ছেলে। তিনি ২০১৮ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে চীনে পাড়ি জমান। সেখানে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার পর একটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেন। কয়েক বছর পর ক্রিস হুইয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরবর্তীতে তা ভালোবাসায় রূপ নেয়।
সুকান্ত জানান, ২০২৩ সালে তারা একসঙ্গে ব্যবসা শুরু করেন এবং বর্তমানে চীনে তাদের একটি কোম্পানি রয়েছে। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাদের বিবাহের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। পরে বাংলাদেশে সামাজিকভাবে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করেন তারা।
বাংলাদেশে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ক্রিস হুইয়ের মা-বাবা ও চাচা এসেছেন। আগামী ২১, ২২ ও ২৪ ফেব্রুয়ারি সুকান্তের গ্রামের বাড়িতে বিয়ের বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে।
কনে ক্রিস হুই বলেন, “এটি আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত। আমি আমার হাজবেন্ড সুকান্ত সেনের সঙ্গে বাংলাদেশে এসেছি। এখানে এসে খুবই ভালো লাগছে। আমাদের ভালোবাসার গল্প অন্যদিন বলব।”
বর সুকান্ত সেন বলেন, “২০১৮ সালে আমি চীনে যাই। মাস্টার্স শেষ করে চাকরিতে যোগ দিই। ৩-৪ বছর পর ক্রিসের সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে আমাদের মধ্যে ভালোবাসা ও বিশ্বাস গড়ে ওঠে। ২০২৫ সালে আমরা সেখানে বিবাহের রেজিস্ট্রেশন করি। দেশে এসে সামাজিকভাবে অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল। একটু ভিন্ন কিছু করার ইচ্ছা থেকেই ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টারে বাড়িতে এসেছি।”
বিদেশি বধূকে ঘিরে গ্রামজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, এই আন্তঃদেশীয় ভালোবাসার বন্ধন দুই পরিবারের পাশাপাশি দুই দেশের সংস্কৃতিরও এক সুন্দর মিলন ঘটাবে।


আরো সংবাদ পড়ুন...