• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ড চালুতে আন্তঃমন্ত্রণালয় সভা, ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলক কার্যক্রম

রিপোটার : / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন এবং কর্মসূচি বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হবে। তিনি বলেন, পরীক্ষামূলক বাস্তবায়নের মাধ্যমে কার্যক্রমের কার্যকারিতা যাচাই করে পরবর্তী সময়ে তা বিস্তৃত পরিসরে চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে সেবাগ্রহীতাদের তথ্য ব্যবস্থাপনা সহজ হবে এবং বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় বাড়বে।


আরো সংবাদ পড়ুন...