• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের জন্য কার্ডিফে ফান্ডরেইজিং গালা ডিনার সফল

রিপোটার : / ২৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার, কার্ডিফ : বাংলাদেশের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাওয়া বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল–এর জন্য যুক্তরাজ্যের কার্ডিফে এক বর্ণাঢ্য ফান্ডরেইজিং গালা ডিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
কার্ডিফ বাংলাদেশ সেন্টারে আয়োজিত এ গালা ডিনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি লিডার শেখ মোহাম্মদ তাহির উল্লাহ। ব্যবসায়ী আনা মিয়া, সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এবং আলহাজ্ব আলী আকবর জেপি যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান সুহেল আহমদ খান, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শাহাব উদ্দিন, মার্কেটিং ডিরেক্টর ফরহাদ হোসেন টিপু, ডেপুটি সিইও আল মামুনুর রশীদ হেলাল, ফান্ডরেইজিং চেয়ার আজিজুর রহমান এবং ইউকে কো-অর্ডিনেটর আজাদ হোসেনসহ কার্ডিফ, নিউপোর্ট, সোয়ানসি ও ব্রিস্টল থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন। তারা হাসপাতালের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
বক্তারা জানান, গত এক দশকে প্রতিষ্ঠানটি প্রায় তিন লক্ষ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে। ভবিষ্যতে সিলেটের চারটি জেলায় নতুন ইউনিট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
গালা ডিনারে উপস্থিত অতিথিরা টেবিল বুকিংয়ের মাধ্যমে অনুদান প্রদান করেন। এছাড়া ১৬ জন লাইফ মেম্বার হওয়ার ঘোষণা দেন। হাসপাতালের মানবিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ায় দানশীল ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকরা আগামী দিনের পথচলায় সকলের সহযোগিতা কামনা করেন


আরো সংবাদ পড়ুন...