• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
দীর্ঘ বিরতির পর আবারও ভিটামিন-এ ক্যাম্পেইন: শ্রীমঙ্গল-কমলগঞ্জে ৬৭ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হচ্ছে ক্যাপসুল শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত। পর্যটন শিল্পের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশ ফুলের চারা রোপণ শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ অভিযোগ: ৬ নারী ও এক শিশুকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিলেন স্থানীয়রা কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান শ্রীমঙ্গলে নিষিদ্ধ চায়না জালে আবারও অজগর আটকা, ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশকর্মীদের শাহজালাল রাঃ মাজারের দানবাক্সে সিলগালা, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের কড়া পদক্ষেপ শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্সে থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে ডাঃজোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর জনসভা, চা শ্রমিকদের ভিড়ে মুখর ভিক্টোরিয়া মাঠ

রিপোটার : / ১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬

মো: আহাদ মিয়া, রুবেল আহমদ : 

মুষলধারে বৃষ্টির মধ্যেও উৎসাহ-উদ্দীপনার কমতি ছিল না। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর জনসভা ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান।

বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১৫৫টি অসহায় পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ উপলক্ষে ঐতিহাসিক ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা থেকে সিলেট হয়ে সড়কপথে দুপুর প্রায় ১টার দিকে শ্রীমঙ্গলে পৌঁছান।

বৃষ্টির মধ্যে ছাতা মাথায় চা শ্রমিকরা

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই অনুষ্ঠানস্থলে সাধারণ মানুষের ঢল নামে। তবে অনুষ্ঠান চলাকালীন সময়ে হঠাৎ অঝোর ধারায় বৃষ্টি শুরু হলেও মাঠ ছাড়েননি উপস্থিত জনতা। বিশেষ করে বিপুল সংখ্যক নারী চা শ্রমিক বৃষ্টিতে ভিজেই মাঠে অবস্থান করেন। ভিজে শরীরে দাঁড়িয়ে তারা প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন এবং তার হাত থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করেন। চা শ্রমিকদের এই দৃঢ় উপস্থিতি ও ধৈর্য অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য দিক হয়ে ওঠে।

প্রধানমন্ত্রী মঞ্চে আসীন হওয়ার পর জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে তিনি নির্ধারিত ১৫৫টি পরিবারের প্রতিনিধিদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। বৃষ্টির মধ্যেই দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি চা শ্রমিকসহ স্থানীয় অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রীমঙ্গলের কর্মসূচি শেষে দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা সদরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ১৫২টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড বিতরণের কথা রয়েছে।

পরবর্তীতে বিকেলে তিনি ‘দুসাই রিসোর্ট’-এ বিশ্রাম নেওয়ার পাশাপাশি স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় অংশ নেবেন। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান মৌলভীবাজার সফর করেছিলেন। সরকার গঠনের পর এটিই মৌলভীবাজার জেলায় তার প্রথম আনুষ্ঠানিক সফর। এ সফরকে ঘিরে শ্রীমঙ্গলসহ পুরো জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


আরো সংবাদ পড়ুন...