• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গলে মাদকবিরোধী মানববন্ধন: তরুণ সমাজ রক্ষায় সচেতন নাগরিকের সোচ্চার আহ্বান

রিপোটার : / ২৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল:
“মাদককে না বলুন” স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তরুণ সমাজ রক্ষায় শ্রীমঙ্গলে সচেতন নাগরিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মার পর শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে ‘সচেতন নাগরিক’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

 

 

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের করাল গ্রাসে জড়িয়ে পড়লে পরিবার, শিক্ষা ও সামাজিক মূল্যবোধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।তারা আরও বলেন, কেবল আইন-শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়; এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা ও সচেতনতা গড়ে তুলতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং শ্রীমঙ্গলকে মাদকমুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কর্মসূচি শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।


আরো সংবাদ পড়ুন...