• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

মোবাইল আসক্তি ও মাদক থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার উদ্যোগ

রিপোটার : / ২৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

কমলগঞ্জ প্রতিনিধি : মোবাইল আসক্তি ও মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলাকে বেছে নেওয়া হয়েছে ইতিবাচক শক্তি হিসেবে। মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার যুবসমাজকে সুস্থ বিনোদন ও শৃঙ্খলাবদ্ধ জীবনের পথে এগিয়ে নিতে নানা উদ্যোগ হাতে নিয়েছেন স্থানীয় তরুণ সংগঠক মঈদ আশিক চিশতি। তিনি কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ক্রীড়া ক্লাবে জার্সি, ফুটবলসহ খেলাধুলার প্রয়োজনীয় উপকরণ বিতরণ করছেন। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মাঠমুখী করা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক বন্ধন জোরদার করাই তাঁর মূল লক্ষ্য। স্থানীয়রা বলছেন, এমন উদ্যোগ তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সমাজ গঠনে ক্রীড়ার ভূমিকা আরও শক্তিশালী করবে। যুবসমাজকে মাদকমুক্ত ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে—খেলাধুলাই হতে পারে সবচেয়ে কার্যকর পথ, আর সেই বার্তাই পৌঁছে দিচ্ছেন তিনি মাঠে মাঠে।


আরো সংবাদ পড়ুন...