• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
দীর্ঘ বিরতির পর আবারও ভিটামিন-এ ক্যাম্পেইন: শ্রীমঙ্গল-কমলগঞ্জে ৬৭ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হচ্ছে ক্যাপসুল শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত। পর্যটন শিল্পের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশ ফুলের চারা রোপণ শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ অভিযোগ: ৬ নারী ও এক শিশুকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিলেন স্থানীয়রা কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান শ্রীমঙ্গলে নিষিদ্ধ চায়না জালে আবারও অজগর আটকা, ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশকর্মীদের শাহজালাল রাঃ মাজারের দানবাক্সে সিলগালা, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের কড়া পদক্ষেপ শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্সে থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে ডাঃজোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

লাউয়াছড়ায় সড়ক অবরুদ্ধ: যানজটে আটকে ট্রেন মিস পর্যটকের

রিপোটার : / ৩৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২৬

মোঃ আহাদ মিয়া,  কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের লাউয়াছড়া বনের ভেতরে ঝড়ে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে প্রায় দুই কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা পর গাছ সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
স্থানীয় কয়েকজন চালক জানান, প্রাকৃতিকভাবে গাছটি পড়লেও তা দ্রুত সরাতে না পারায় দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয়েছে।
ঢাকা থেকে আগত পর্যটক ফরিদ আহমদ জানান, তিনি দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সড়কে আটকা ছিলেন। বিকাল ৫টায় ঢাকাগামী ট্রেনে যাত্রার জন্য তিনি পরিবার, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনসহ ২০টি টিকিট ক্রয় করেছিলেন। কিন্তু যানজটের কারণে ট্রেন মিস হওয়ায় তিনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। এখন সড়কপথে ঢাকায় ফিরতে গেলে আরও ভোগান্তির আশঙ্কা রয়েছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. ফারুকুল ইসলাম বলেন, মৌলভীবাজার বন বিভাগের কাছ থেকে গাছ পড়ে সড়ক বন্ধ হওয়ার খবর পেয়ে তারা দুপুর ২টা ৩০ মিনিটে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর গাছ সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। তিনি অভিযোগ করেন, ফায়ার সার্ভিস ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থাকলেও গাছ অপসারণে সহযোগিতা করেননি।


আরো সংবাদ পড়ুন...