• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্সে থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

রিপোটার : / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

রুবেল আহমদ, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে একটি বিষধর শঙ্খিনী (Banded Krait) সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বেলা প্রায় ৩টার দিকে কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্সের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ একটি সাপ দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
পরে শ্রমিকরা বিষয়টি পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কালাম মিয়াকে অবহিত করলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন।
উদ্ধারকারী দলের সদস্যরা জানান, সাপটি শঙ্খিনী (Banded Krait) প্রজাতির, যা বাংলাদেশের অন্যতম অত্যন্ত বিষধর সাপ হিসেবে পরিচিত।
সাপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে দক্ষতার সঙ্গে কোনো ধরনের ক্ষতি ছাড়াই সাপটিকে উদ্ধার করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, শঙ্খিনী সাপ সাধারণত মানুষকে এড়িয়ে চলতে পছন্দ করে এবং বিনা কারণে আক্রমণ করে না। তবে এটি অত্যন্ত বিষধর হওয়ায় এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করতে হবে।


আরো সংবাদ পড়ুন...