• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গলে একটু বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে,পশ্চিম ভাড়াউড়া গ্রাম।

রিপোটার : / ৩৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২৬

শ্রীমঙ্গলে একটু বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে,পশ্চিম ভাড়াউড়া গ্রাম।

রুবেল আহম:মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওর্য়াডের পশ্চিম ভাড়াউড়া গ্রাম বর্ষা মৌসুমের শুরুতেই ফের জলবদ্ধতার কবলে।একটু বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে। অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে গ্রামবাসী।

সময়ে সময়ে উপজেলা প্রশাসকগণ কথা দিয়েছে ব্যবস্থা নেওয়ার।সেই আশা এখন হতাশায় পরিণত হতে চলছে।
খাল দখল এবং জলবদ্ধতা তৈরি হওয়ায় একটু বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে পশ্চিম ভাড়াউড়া গ্রামের সরকারি প্রাইমারি বিদ্যালয়।
এই বিদ্যালয়ে আশে পাশের গ্রামের অনেক শিক্ষার্থী রয়েছে। যারা বর্তমানে পরিক্ষাসহ নিয়মিত ক্লাস করতে পারছেনা।
এই সমস্যা বহুদিন যাবত। শহরের প্রায় ৮০ ভাগ পানি এই শাখামুড়া ছড়া দিয়ে শ্রীমঙ্গল হাইল হাওরে যায়। কিন্তু এই ছড়াটি খনন তো দূরের কথা অনেকেই জায়গা দখল করে রেখেছেন।

পশ্চিম ভাড়াউড়া গ্রামের যুবক সিব্বির আহম্মদ বরেন,আমরা এলাকাবাসী ও যুব সমাজ উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল এর দৃষ্টি আকর্ষণ করছি এই দুর্ভোগ থেকে রক্ষা করতে পশ্চিম ভাড়াউড়া শাখামুড়া ছড়া কে খননের উদ্যোগ গ্রহণ করার জন্য।
গ্রামের আরেক যুবক শাফির নিহান বলেন,শ্রীমঙ্গল শহরের ময়লা-নোংরা পানি এই শাখামোড়া ছড়া দিয়ে হাইল হাওরে যায়। যার ফলে বোরোধান নষ্টের মূল কারণ। পাশাপাশি হাওরে মৎস্য সম্পদ দিনদিন বিলুপ্তিরও প্রধান সমস্যা এই শাখামোড়া ছড়া অব্যবস্থাপনা। আর অকাল বন্যায় ক্ষয়ক্ষতির পরিমান অসীম।
গ্রামের কৃষক ফরাজ বলেন,বোরোধান বিনষ্ট মৎস্য সম্পদ বিলুপ্তি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বিনষ্ট গবাদিপশুর চারণভূমি সংকটে মূল বাঁধা শহরের ময়লা-নোংরা পানির সাথে পলিথিন খাল-বিল ভরাট হওয়ায় আকষ্মিক বন্যা।আকষ্মিক বন্যায় এলাকাবাসী জনগণের জান-মালের নিরাপত্তার হুমকির মুখে।


আরো সংবাদ পড়ুন...