• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত 

রিপোটার : / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

  • শ্রীমঙ্গলে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত 

রুবেল আহমদ :মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মো.জিয়াউর রহমান স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২২ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীর পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.মহিবুল্লাহ আকন,শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল প্রমুখ।এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন, সকলের মতামত শুনে সবাইকে সাথে নিয়ে শ্রীমঙ্গলের গণমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।সকলের সহযোগিতা কামনা করে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো.জিয়াউর রহমান বলেন,অবৈধ বালু উত্তোলনকারীদের দলীয় পরিচয় আমলে নেয়া হবে না। তাদের অপরাধী হিসেবেই গন্য করা হবে। কেবল কথা নয়, কাজের মাধ্যমে শ্রীমঙ্গলের উন্নয়নে মনোনিবেশ করার কথা জানিয়ে তিনি বলেন,কয়েকটা সুইটকেইস ও প্রয়োজনীয় কিছু মালামাল নিয়ে এসেছি,চলে যাবারা সময় এসব লাগেজই নিয়ে যাবো। শ্রীমঙ্গল থেকে এর বেশী কিছু নিয়ে যেতে চাই না। তিনি সহযোগিতার পাশাপাশি- তার প্রশাসনিক কাজে গণমাধ্যমকর্মীরা জনকল্যাণমুখী পরামর্শ চান,তবে অনায্য কোন সুপারিশ না করারও অনুরোধ জানান


আরো সংবাদ পড়ুন...