• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোটার : / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

রুবেল আহমদ, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কৌশল নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক ১৮০ দিনের পরিকল্পনা, ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা এবং আগামী পাঁচ বছরের উন্নয়ন কৌশল নির্ধারণে এ সভার আয়োজন করা হয়।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর প্রতিনিধি, চা শ্রমিক নেতা, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনায় অংশগ্রহণকারীরা শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল যানজট নিরসন, পর্যটনবান্ধব উন্নয়ন, ময়লার ভাগাড় অপসারণ, গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন, প্রস্তাবিত বাইপাস সড়ক বাস্তবায়ন এবং নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠা।
এছাড়া চা বাগান শ্রমিকদের জন্য বাসস্থান নির্মাণ এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, জনগণের মতামত গুরুত্বসহকারে বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার জনগণের কল্যাণে কাজ করছে। সুবিধাবঞ্চিত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, শ্রীমঙ্গলের সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনীয়তা চিহ্নিত করে একটি বাস্তবসম্মত পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইসলাম উদ্দিন জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছর ও পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার জন্য জনগণকে আগামী সাত দিনের মধ্যে লিখিত মতামত জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...