• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

রিপোটার : / ১১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;ts:111491780327000;appts:1782383273471;qlty:1;;illum:2 scene:25 humanIn:4;

শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি:মাৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় সীমান্ত বাহিনীর পুশইন ঠেকাতে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ( ২৪ জুন) বিকাল ৪ টায় উপজেলার হুগলিয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ সরকার আব্দুল আল মামুন,বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল ইসলাম,উপজেলা প্রকল্প কর্মকর্তা প্লাবন পাল, স্কুলের প্রধান শিক্ষক কামরুল হাছান,শ্রীমঙ্গল প্রেসক্লাব আহবায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন,সদস্য সচিব রুরেল আহমদ,যুগ্ম আহবায়ক আবুজার বাবলা,যুগ্ম সদস্য সচিব এহসানুল হকসহ
স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার ভোরে পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী কর্তৃক ৭ নারী-শিশুকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন এর ঘটনায় সতর্কতা মুলক এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে সকল নাগরিকদের সজাগ থাকতে হবে। প্রতিবেশী দেশের সীমান্ত রক্ষীদের পুশইন ঠেকাতে সীমান্তবর্তী এলাকা সমূহের উপর নজরদারী বাড়াতে হবে। তিনি বলেন, ওপার থেকে পুশইন এর ঘটনা ঘটলে তাদের সাথে সাথে পার্শ্ববর্তী বিজিবি ক্যাম্পে খবর পৌঁছে দেয়ার জন্য স্থানীয়দের আহবান জানান। ৫৫ বিজিবি’র কোম্পানি কমান্ডার কামরুল ইসলাম বলেন, পুশইন ঠেকাতে বিজিবি সার্বক্ষণিক উচ্চ সতর্কতায় রয়েছে। সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক জোর করে নারী- পুরুষ বা শিশুদের দেশের অভ্যন্তরে ঠেলে দিলে সাথে সাথে বিজিবির নিকটস্থ ক্যাম্পে জানিয়ে দিতে। কেউ নিজেরা পুশইনে আসা কোন মানুষের দায়িত্ব নিবেন না। বিজিবি সংবাদ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। বিজিবি কমান্ডার বলেন, পুশইন ঠেকাতে বিজিবি টহল জোরদার করা হয়েছে। #


আরো সংবাদ পড়ুন...