• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ফজরের নামাজ চলাকালে এক বৃদ্ধাকে হত্যা, যুবক আটক

রিপোটার : / ২২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬

শ্রীমঙ্গলে ফজরের নামাজ চলাকালে এক বৃদ্ধা*কে হ*ত্যা, যুবক আটক।

রুবেল আহমদ:মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতর এক বৃদ্ধকে হত্যার খবর পাওয়া গেছে।
রবিবার(৩ মে)ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজর নামাজের সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ (৮০) পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা।
নিহত হাফিজ উল্লা উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের মৃত মসফ উল্লার ছেলে। অভিযুক্ত মো.জসিম উদ্দিন (৩২) একই গ্রামের বাসিন্দা এবং শওকত আলীর ছেলে।
এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী জানান, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,নিহতের দোকান থেকে বাকিতে পণ্য নেওয়া নিয়ে পূর্বের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে হামলাকারীকে আটক করে। সে আমাদের হেফাজতে রয়েছে। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে,হাফিজ উল্লাহর দোকান থেকে জসিম মিয়া বাকিতে মালামাল নিতেন। গতকাল শনিবার বকেয়া টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


আরো সংবাদ পড়ুন...