• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
দীর্ঘ বিরতির পর আবারও ভিটামিন-এ ক্যাম্পেইন: শ্রীমঙ্গল-কমলগঞ্জে ৬৭ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হচ্ছে ক্যাপসুল শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত। পর্যটন শিল্পের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশ ফুলের চারা রোপণ শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ অভিযোগ: ৬ নারী ও এক শিশুকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিলেন স্থানীয়রা কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান শ্রীমঙ্গলে নিষিদ্ধ চায়না জালে আবারও অজগর আটকা, ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশকর্মীদের শাহজালাল রাঃ মাজারের দানবাক্সে সিলগালা, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের কড়া পদক্ষেপ শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্সে থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে ডাঃজোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শ্রীমঙ্গলে বসতবাড়ি থেকে বিষধর খৈয়া গোখরো সাপ উদ্ধার

রিপোটার : / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মোঃ আহাদ, মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) প্রতিনিধি : 
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামে একটি বসতঘরের রান্নাঘরে বিষধর খৈয়া গোখরো সাপ ঢুকে পড়ায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যদের তৎপরতায় সাপটি জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুর প্রায় ১টা ২০ মিনিটের দিকে উপজেলার জানাউড়া গ্রামের তারেক আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, রান্নাঘর পরিষ্কার করার সময় হঠাৎ ফোঁসফোঁস শব্দ শুনতে পান তারা। পরে রান্নাঘরের একটি ইঁদুরের গর্তে ফণা তুলে থাকা বড় আকৃতির একটি সাপ দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার করে ওঠেন।
চিৎকার শুনে বাড়ির মালিক তারেক আহমেদ দ্রুত ঘটনাস্থলে এসে কুচা দিয়ে সাপটিকে মারার চেষ্টা করেন। তবে সাপটির ভয়ংকর আচরণ দেখে তিনি আর কাছে যাওয়ার সাহস পাননি। মুহূর্তেই পুরো বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয় সাংবাদিক আল আমিন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
উদ্ধারকারীরা জানান, সাপটি গর্তের ভেতরে লুকিয়ে ছিল এবং এটি একটি অত্যন্ত বিষধর খৈয়া গোখরো সাপ, যা সাধারণত লোকালয়ে খুব কমই দেখা যায়।
প্রায় ২০ মিনিটের চেষ্টার পর অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের সময় স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন এবং শ্বাসরুদ্ধকর সেই দৃশ্য প্রত্যক্ষ করেন।
পরে উদ্ধার করা সাপটি নিরাপদ সংরক্ষণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সাপ হস্তান্তর সত্যতা নিশ্চিত করে  বন্য প্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের, শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী মোঃ নাজমুল হক বলেন শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের জানাউড়া গ্রামের একটি বসতবাড়ি থেকে বিষধর খৈয়া গোখরো সাপ উদ্ধার করে শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন, উদ্ধারের পর শ্রীমঙ্গল বন্য প্রাণী রেঞ্জ অফিসে হস্তান্তর করে। তিনি আরো বলেন
 লোকালয়ে বিষধর সাপ বা বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে এবং  না মেরে দ্রুত বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের সঙ্গে যোগাযোগ করা উচিত।


আরো সংবাদ পড়ুন...