• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

শ্রীমঙ্গল থানার অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার, মোট ১০ আসামী আটক

রিপোটার : / ২০৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রুবেল আহমদ, শ্রীমঙ্গল : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলায় ৩ জনসহ মোট ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১২টা ১০ মিনিটে এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে একটি অভিযানিক দল শ্রীমঙ্গল উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের বৌলাশিরা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারি মোঃ রুবেল মিয়া (৩৫), পিতা মনু মিয়া, মাতা সুফিয়া বেগম, সাং দক্ষিণ পাচাউন, মির্জাপুর ইউপি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার কে আটক করা হয়।
তল্লাশির সময় তার নিকট থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৯ হাজার ৭০০ টাকা। এছাড়া একটি লাল রঙের হোন্ডা মোটরসাইকেল (মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) জব্দ করা হয়।
পরবর্তী অভিযানে, ১৮ এপ্রিল ভোর ৫টা ৪৫ মিনিটে এসআই দিপংকর হালদারের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার ভানুগাছ রোডের ১০ নম্বর চত্তরে চেকপোস্ট বসানো হয়। এ সময় মোঃ ফরহাদ হোসেন (৩০), পিতা নিজাম মিয়া, সাং মুসলিম বাগ, শ্রীমঙ্গল এবং আওলাদ ই রাসুল সৌরভ (৩৩), পিতা মৃত আবুল কাশেম, সাং সেলিয়াবাজার, বিয়ানীবাজার, সিলেট এই দুইজনকে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮ হাজার ১০০ টাকা। উদ্ধারকৃত সকল মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
এছাড়াও সিআর ওয়ারেন্টে ৪ জন, জিআর ওয়ারেন্টে ১ জন এবং ছিনতাইসহ নিয়মিত মামলায় আরও ৩ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে মোট ১০ জন আসামীকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ।


আরো সংবাদ পড়ুন...