• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু মদ পান করে দুই নারীকে ইভটিজিং, পুলিশকে বাধা,আটক যুবক শ্রীমঙ্গলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিদল শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে মনিপুরী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার কমলগঞ্জ লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ। কমলগঞ্জে ধলাই নদীতে নিখোঁজ টমটম চালকের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুক্তরাজ্যে শোক সভা ও দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট: / ৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্যের উদ্যোগে বিএনপির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি এস এম আতিকুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুদ্দীন শামীম, সাবেক দপ্তর সম্পাদক শেলিম আহমদ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সদস্য মোহাম্মদ এজে লিমন, লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ জামাল, সাবেক ছাত্রনেতা শওকত আলী, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর মো. ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন সায়েক, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম চৌধুরী আলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদেক জামী, আব্দুস শহীদ ও উজ্জ্বল আলম চৌধুরীসহ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁর ভূমিকা দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরা মরহুম নেত্রীর রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন।

পরিশেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক শাহিন আহমেদ চৌধুরী। দোয়ায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন কমলগঞ্জ–শ্রীমঙ্গল আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী (মুজিব


আরো সংবাদ পড়ুন...