• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

তীব্র শীতে কাঁপছে দেশ, সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজার প্রতিনিধি / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

তীব্র শীতে কাঁপছে সারাদেশ। সেই সঙ্গে ২৪ জেলায় শৈত্যপ্রবাহের সঙ্গে দাপটে রয়েছে কুয়াশা। আজ দেশের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এই তথ্য জানিয়েছে।

কুড়িগ্রামের চরাঞ্চলে হাড়কাঁপানো শীত, চরম দুর্ভোগে লাখো মানুষ
তিনি বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর পাশাপাশি আট জেলা, অর্থাৎ গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও বইছে শৈত্যপ্রবাহ।

রংপুর ও রাজশাহী বিভাগে জেলার সংখ্যা ১৬। তাই সব মিলিয়ে আজ ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল বুধবার দেশের ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। এর মধ্যে নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।


আরো সংবাদ পড়ুন...