• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ চান যাত্রীরা ভিউয়ের নেশায় জীবন ঝুঁকিতে: সাপ নিয়ে বিপজ্জনক কনটেন্ট বন্ধ হোক পরিবেশ রক্ষায় কমলগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ স্বামীর সম্পত্তি অধিকার চান শ্রীমঙ্গলের রহিমা শ্রীমঙ্গলের অভিজাত লন্ডন রেস্টুরেন্টে দক্ষ ম্যানেজার নিয়োগ সিলেটে বিআরটিসির নতুন টিকিট কাউন্টার উদ্বোধন, ১৮ রুটে বাস সার্ভিস কমলগঞ্জে বন্যাকবলিত ৬৫০ পরিবারের পাশে সিএনআরএস, নগদ সহায়তা ও হাইজিন কিট বিতরণ ৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস ৮ বছর ধরে চাঁদা দেওয়ার পর এক কিস্তি বন্ধ, ফল ধরার আগমুহূর্তে ১,২০০ কমলা গাছ কাটার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে শ্রীমঙ্গলে মাদকবিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

বিজয়ের পরই পোস্টার–ব্যানার অপসারণে হাজী মুজিব, পরিচ্ছন্ন পর্যটন এলাকার আহ্বান

রিপোটার : / ৪৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

  • নিউজ ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল–কমলগঞ্জ আসনে বিজয়ের মাত্র দুই দিনের মাথায় ধানের শীষের প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) নিজ হাতে শুরু করেছেন নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ কার্যক্রম।
    শনিবার বিকেল ৩টায় শ্রীমঙ্গল–হবিগঞ্জ সড়কের লালবাগ ও সবুজবাগ এলাকায় তিনি নিজেই পোস্টার খুলে এ কার্যক্রমের সূচনা করেন। একই সঙ্গে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় পোস্টার ও ব্যানার অপসারণের আহ্বান জানান তিনি।
    হাজী মুজিব বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসেন। তাই এলাকার সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে তিনি নিজ উদ্যোগে পোস্টার ও ব্যানার অপসারণ শুরু করেছেন এবং দলীয় কর্মীদেরও একইভাবে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
    পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত পর্যটন অঞ্চল গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


আরো সংবাদ পড়ুন...