• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা, খোয়ালেন ৮ লাখ টাকা কমলগঞ্জে মণিপুরী নববর্ষ উৎসব ‘শজিবু চৈরাউবা’ উদ্বোধন সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদী, গায়ে নতুন পোশাক, ঈদের আনন্দ ছড়ালেন এমপি মুজিব বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী আজ শহীদ সুদেষ্ণা সিংহ: মাতৃভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগের স্মরণ শ্রীমঙ্গলে মাসব্যাপী ক্বিরাত প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ভিপি মিজান ২৮ দিনে ৮.৪ মিলিয়ন ভিউ: পাঠকদের ভালোবাসায় এগিয়ে চলছে শ্রীমঙ্গল টাইমস শ্রীমঙ্গলে জমির দখল ঠেকাতে প্রশাসনিক হস্তক্ষেপ দাবী

একই উপজেলা থেকে দুইজন সংসদ সদস্য নির্বাচিত

রিপোটার : / ১০৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে দেখা গেছে, সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ আসনেই জয়লাভ করেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দুই কৃতী সন্তান। তারা দুজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তারা হলেন-কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার খুশালপুর গ্রামের বাসিন্দা মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ও একই উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বাসিন্দা সিলেট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। একই উপজেলার বাসিন্দা পৃথক দুটি সংসদীয় আসন থেকে দুই হেভিওয়েট প্রার্থী নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। বিএনপির ত্যাগী এ দুজনই মন্ত্রীসভায় স্থান পেতে পারেন রাজনৈতিক সচেতন মহলের ধারণা।

গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকে কমলগঞ্জ উপজেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। নির্বাচিত দুজন হলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) মৌলভীবাজার-৪ এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একই উপজেলার কৃতি সন্তান দু’জনের এই বিজয়ে পুরো কমলগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এ আসনে তিনি মোট ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। এ ছাড়া এই আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া ৩৪ হাজার ১৪৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

অপরদিকে সিলেট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীও বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এ আসনে তিনি মোট ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট।


আরো সংবাদ পড়ুন...