• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
দীর্ঘ বিরতির পর আবারও ভিটামিন-এ ক্যাম্পেইন: শ্রীমঙ্গল-কমলগঞ্জে ৬৭ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হচ্ছে ক্যাপসুল শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত। পর্যটন শিল্পের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশ ফুলের চারা রোপণ শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ অভিযোগ: ৬ নারী ও এক শিশুকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিলেন স্থানীয়রা কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান শ্রীমঙ্গলে নিষিদ্ধ চায়না জালে আবারও অজগর আটকা, ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশকর্মীদের শাহজালাল রাঃ মাজারের দানবাক্সে সিলগালা, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের কড়া পদক্ষেপ শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্সে থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে ডাঃজোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা পেলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোটার : / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

নিউজ ডেস্ক :বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের উদ্দেশে পাঠানো এক অভিনন্দনপত্রে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে তাকে ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয় এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করা হয়।
চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করা হয়।
এতে আরও উল্লেখ করা হয়, পারস্পরিক বাণিজ্য চুক্তির কার্যকর বাস্তবায়ন উভয় দেশের কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। পাশাপাশি চলমান প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য উন্নতমানের আমেরিকান সামরিক সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...